জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি সাভার উপজেলার সার্চ কমিটিতে সদস্য হয়েছেন মাগুরা জেলার কৃতি সন্তান ইঞ্জি:বিএম ফররুখ আহমেদ।
বুধবার ৩১শে ডিসেম্বর ২০২৫ ইং জাতীয় যুব শক্তি ঢাকা জেলা উত্তর এর আহবায়ক সেজুতি হোসাইন এবং সদস্য সচিব ফারাবী রিয়াদ এর যৌথ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাভার উপজেলা জাতীয় যুব শক্তি এর সার্চ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত সার্চ কমিটি তে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাগুরা জেলার কৃতি সন্তান ইঞ্জি বিএম ফররুখ আহমেদ। তার জন্মস্থান মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন অন্তর্গত শিবরামপুর গ্রামে। তিনি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি মনে করেন এটি কেবলমাত্র একটি কমিটি নয় এটি দেশ গঠনের জন্য একটা দায়িত্ব। এক বিবৃতিতে বিএম ফররুখ আহমেদ বলেন- ‘বাংলাদেশ এখন আর পুরাতন দিনে শৃঙ্খলে আবদ্ধ থাকবে না। ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের প্রাণ হচ্ছে তরুণরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুব শক্তির সাভার শাখায় সংগঠনের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’