আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ থেকে এনসিপির মনোনয়ন পেয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী খাজা তারিক। সাংবাদিকদের সাথে আলাপকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় খাজা তারিক বলেন-
“জাতীয় নাগরিক পার্টি আমাকে মাগুরা–২ আসনে মনোনয়ন দিয়েছে—এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা নতুন বাংলাদেশের স্বপ্নে বিশ্বাসী তরুণসমাজের প্রতি একটি গভীর সম্মান। আমি দলকে, নেতৃত্বকে এবং আমার এলাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি—মাগুরার মানুষ যে পরিবর্তন চায়, যে ন্যায় বিচার, উন্নয়ন ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখে—আমি সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করব। আমার রাজনীতি হবে স্বচ্ছতা, সৎ নেতৃত্ব আর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।
আমি বিশ্বাস করি—বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। আমরা যদি দৃঢ়তা নিয়ে এগিয়ে যাই, ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ গড়া সম্ভব।
মাগুরা–২-এর মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। আমি তাদের প্রত্যাশার বাইরে গিয়ে কাজ করতে চাই, কাজ করব।
জয় হোক সত্যের, জয় হোক মানুষের।”
ইনকিলাব জিন্দাবাদ