আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা এসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: তারিকুল ইসলাম (খাজা তারিক)।
বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগঠনটির মূখ্য সংগঠন আখতার হোসেন সংবাদ সম্মেলন ডেকে উপস্থিত সাংবাদিক ও দলের নেতাকর্মীদের সামনে প্রাথমিক পর্যায়ে ১২৫ জনের মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেন। যেখানে নাম আছে মাগুরা জেলা এনসপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: তারিকুল ইসলাম (খাজা তারিক) এর।
বিডিনিউজ ট্র্যাকারের সাথে আলাপকালে খাজা তারিক বলেন- এনসিপির সাথে আমার সম্পর্কের গভীরতা সময়কাল দিয়ে মাপা যাবে না। সম্পর্কটা আদর্শের। আদর্শিক মিল থাকায় এবং অল্প সময়ের মধ্যে সংগঠনকে অনেক বেশি ধারণ করায় শুরু থেকেই সংগঠন আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি দিয়েছে। আমার জেলায় সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো বড়ো দায়িত্বও দিয়েছে। তখনই জানতাম এনসিপি আমার উপর আস্থা রাখবে। আমি আমার সংগঠনের এই আস্থার প্রতিদান দিতে চাই মাগুরা ২ আসনে ভোট বিপ্লবের মধ্য দিয়েই। গতো দীর্ঘ ৪ দশকে আমার এলাকায় আমি যে আদর্শ নিয়ে চলেছি, ফিরেছি ন্যায়ের পক্ষে লড়াই করেছি আশা করি তার প্রতিফলন আমার এলাকার মানুষেরাই ব্যালটের মাধ্যমে দেখিয়ে দেবেন।