সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হামলা, আগুন

Fire at Saudi Aramco oil storage tanks in Dahran, Saudi Arabia.
Fire incident at Saudi Aramco oil storage tanks in Dahran, Saudi Arabia, with visible flames and smoke.

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে আগুন লাগে। তবে আগুনের ব্যাপ্তি ছিল সীমিত।

গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে আরামকোর একটি সূত্র রয়টার্সকে জানায়, দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী, কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে টাওয়ারটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়। ওই সূত্র এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন আরও দুজন জানান, ভবনটিতে আগুন জ্বলছিল। কমপ্লেক্সটিতে আরামকোর একটি বড় পরিচালনকেন্দ্র রয়েছে।