এই ম্যাচটা বড় আসরে হলে বাংলাদেশ জিততো না কেন জানেন? কারণ বড় আসরে ১৮ নাম্বার ওভারটা ফরিদ করতো না, করতো ফারুকী ৷ আর এই ড্যামেজের পর আপনারা ফারুকীরে ১৮ নাম্বার ওভারে আরো একটা উইকেট দিতেন৷
আপনাদের প্রোপার ব্যাটিং কনসাল্টেন্ট দরকার ভাই৷ মিডল অর্ডারে এগুলা ইন্টারন্যাশনাল ব্যাটিং না৷
দ্বিপাক্ষিক সিরিজে আপনাদের সাথে শাহীন খেলে না, খেলে আব্বাস আফ্রিদি৷ দুষ্মন্ত চামিরা খেলে না, খেলে করুনারত্নে৷ বড় আসরে ব্রিদিং স্পেস পাওয়া যায় না৷ খেলাটা এখানেই৷ এই ছোট ব্যাপারগুলো ম্যাটার করে অনেক৷
ফারুকী অফফর্মে, ম্যাটার করতো না৷ বড় আসরে ফরিদ করতো না ওই ওভার৷ নাভিন, মুজিব, গাজানফার কেউ একজন করতো৷ ওই বাঁহাতি স্পিনার থাকতো না, হাতে মুজিব/গাজানফারের অপশন থাকতো। বড় আসরে উইক লিংক কম থাকে, এখানেই পার্থক্য হয়৷