রাজনৈতিক ইশতেহার প্রকাশ করলেন মাগুরা ২ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী খাজা তারিক

রাজনৈতিক ইশতেহার প্রকাশ করলেন মাগুরা ২ আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী খাজা তারিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসনে জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য ক্যান্ডিডেট খাজা তারিক তার রাজনৈতিক ইশতেহার প্রকাশ করেছেন।

আমার রাজনৈতিক ইশতেহার
“”””””””””””””””””””””””””””””””””””””””””
#খাজা_তারিক
মনোনয়ন প্রার্থী,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
মাগুরা — ২ (শালিখা-মোঃপুর এবং দক্ষিণ মাগুরা চার ইউনিয়ন)।

১. নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার

*** কোনো ব্যক্তিগত ক্ষমতা বা স্বার্থ নয়। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য।

*** ন্যায়, মানবিকতা ও সৎ নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা।

২. শিক্ষা ও যুবশক্তি

*** শিক্ষাকে সর্বজনীন ও মানসম্মত করা।

*** যুবশক্তিকে ক্ষমতায়ন করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা।

*** প্রযুক্তি, নকশা ও উদ্ভাবনশীল শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি।

৩. স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ

*** জনসাধারণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা।

*** নারী, শিশু ও প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা।

*** দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তা বর্ধন।

৪. স্থানীয় উন্নয়ন ও অবকাঠামো

*** রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি ও নিকাশি ব্যবস্থার আধুনিকায়ন।

*** কৃষি ও স্থানীয় উদ্যোগকে উৎসাহিত করে স্বনির্ভরতা বৃদ্ধি।

*** পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

৫. ন্যায়বিচার ও নিরাপত্তা

*** আইনশৃঙ্খলা, মানবাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা।

*** স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠন।

৬. স্বচ্ছতা ও জবাবদিহিতা

*** সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা।

*** জনগণের প্রতি নিয়মিত জবাবদিহিতা।

অঙ্গীকারের মূল সারমর্ম:
“””””””””””””””””””””””””””””””””””
“আমি এখানে ক্ষমতার জন্য আসিনি; আমি এসেছি জনগণের সেবা ও নতুন বাংলাদেশের জন্য। মাগুরা — ২ আসনের প্রত্যেকটি মানুষ যেন ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের অধিকার পায়—এটাই আমার প্রধান লক্ষ্য।”

ইনকিলাব জিন্দাবাদ