বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ও মানবাধিকার লংঘন- জাতিসংঘ প্রাঙ্গণে পোস্টার প্রদর্শনী

বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ও মানবাধিকার লংঘন- জাতিসংঘ প্রাঙ্গণে পোস্টার প্রদর্শনী

(জেনেভা থেকে জাতিসংঘ সংবাদ দাতা),

২৬শে ও ২৭ শে সেপ্টেম্বর ( শুক্রবার ও শনিবার) ২ দিন ব‍্যপী জেনেভা জাতিসংঘ চত্বরে, ৬০ তম মানবাধিকার কমিশনের নিয়মিত অধিবেশন চলাকালীন বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত ।
জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন International Forum for Secular Bangladesh , ( IFSB) দুই দিন ব্যাপী এই পোস্টার প্রদর্শনী আয়োজন করে । প্রদর্শনীর সহ আয়োজক সংস্থা হিসেবে অংশ গ্রহণ করেন জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন “বাংলাদেশ মাইনোরিটি এলায়েন্স এন্ড ন‍্যাশনাল হিউম্যান রাইটস “। বাংলাদেশী ডায়াসপোরা ও সিভিল সোসাইটি’র পক্ষে অংশগ্রহণ করেন, – জমাদার নজরুল ইসলাম , শ‍্যামল খান , অরুন বড়ুয়া, পলাশ বড়ুয়া, সসীম বড়ুয়া, পায়েল বড়ুয়া, রিমি বড়ুয়া, সুনীল চক্রবর্তী প্রমুখ ।

প্রদর্শনীতে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্তমান ইউনুস রেজিমের বিগত এক বৎসর সময় কালে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও উগ্র মুসলিম মৌলবাদের উত্থান সংক্রান্ত, মোট ৩০ টি পোস্টার উপস্থাপন করা হয় ।

প্রদর্শনীর উদ‍্যেক্তা সংগঠক জেনেভাস্হ মানবাধিকার কর্মী রহমান খলিলুর মামুন. বলেন- “বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় বিশ্বজনমত গড় তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী পোস্টার প্রদর্শনী তে মোট পাঁচটি ক‍্যাটাগরী ৩০ টি ছবি উপস্থাপন করা হয়েছে।” ক‍্যাটাগরী গুলো নিম্নরূপ: (১) উগ্র ইসলামিক মৌলবাদের উত্থান ।
(২) বাংলাদেশ সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন (৩) সংবাদ পত্রের স্বাধীনতা কন্ঠ রোধ ও সাংবাদিক নির্যাতন , , (৪) মব সন্ত্রাস ও নারী- শিশু যৌন নির্যাতন । (৫) শেখ হাসিনা- বিশ্ব বিবেক – মাদার অফ হিউম্যানিটি
বিপুল সংখ্যক বিদেশি কূটনীতিক, সহস্রাধিক বিদেশি এনজিও কর্মী ও মানবাধিকার অধিবেশনে আগত শত শত মানবাধিকার কর্মী পোস্টারের ভয়ংকর হ্রদয় বিদারক ছবি দেখে তাদের হৃদয় অনুভূতি ব‍্যাক্ত করেন ।

 

ক‍্যামেরুনের মানবাধিকার কর্মী Mr . Chonghi Joseph
ভয়ন্কর নারী ধর্ষনের ছবি গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি , এমন বর্বর নারকীয় নির্যাতন মধ‍্যযুগের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি চলছে বাংলাদেশে । তিনি বলেন মোহাম্মদ ইউনুস এমন পৈশাচিক ঘটনা প্রবাহ পৃষ্ঠপোষকতা করে নোবেল শান্তি পুরস্কার কলন্কিত করেছেন । এমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজনমত গড়ে উঠা জরুরী ।
অসংখ্য মানবাধিকার কর্মী ও কূটনীতিক ব‍্যাক্ত্বিত্ব বাংলাদেশের চলমান সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিষয়ক মন্তব্য বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান ডঃ ইউনুস সরকারের ক্রমবর্ধমান সন্ত্রাসী নীতির কারণে বাংলাদেশ একটি অকার্যকর ব‍্যর্থ রাষ্ট্র ও গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে । তাঁদের অনেকেই মন্তব্য করেন – আমরা নিয়মিত সোস্যাল গনমাধ্যমে লক্ষ‍্য করছি, বাংলাদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সাধারণ নাগরিক শ্রেণী বলেছেন “ আমরা আগেই ভালো ছিলাম, তার অর্থ- সাধারণ জনগণ ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে বর্তমানের চেয়ে ভালো ছিলেন বলে মন্তব্য করেছেন।”