ঢাকা-১৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হলেন আলহাজ্ব আবু ইউসুফ

ঐতিহাসিক গলারটেক ঈদগা ময়দানে তিন দিনব্যাপী মাহফিলে হাজারো জনতার উপস্থিতিতে হযরত পীর সাহেব চরমোনাই (দা.বা.) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা তুলে দিয়ে আলহাজ্ব মুহাম্মদ আবু ইউসুফ ভাইকে ঢাকা-১৪ আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীর জন্য তিনি দোয়া করেন, আলহাজ্ব আবু ইউসুফ ভাই যেন ঢাকা-১৪ আসনকে সুন্দর, স্মার্ট ও মাদকমুক্ত এলাকায় পরিণত করতে পারেন।