গঠিত হলো এনসিপি’র মাগুরা জেলার আহ্বায়ক কমিটি

গঠিত হলো এনসিপি’র মাগুরা জেলার আহ্বায়ক কমিটি। নতুন বাংলাদেশের আকাঙ্খা পূরণে জাতীয় নাগরিক পার্টি মাগুরা জেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে । মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি ঘোষণা করা হয়। যেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রাসেল মজুমদার। সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে খাজা তারিককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো: সুলতান হোসেনকে।