সিনেমা–সরল চোখে দেখলে যেন মনে হয় কেবলই বিনোদনের মাধ্যম। অথচ পর্দার বিনোদনের আড়ালে লুকিয়ে থাকে বাস্তবতা ও ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করার অথবা তাকে ফুটিয়ে তোলার এক শক্তিশালী হাতিয়ার।
তাই সমাজে নারীর নিত্যকার প্রচলিত সংগ্রাম, অস্তিত্বের সংকট এবং পিতৃতান্ত্রিক কাঠামোর সূক্ষ্ম দেয়ালগুলোকে এবার মঞ্চে জীবন্ত করে তুলতে আসছে ডিপার্টমেন্ট অব উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ কালচারাল এন্ড ফিল্ম ক্লাবের বিশেষ আয়োজন- “Cut! That’s Patriarchy: Staging Women’s Struggles Through Film Cosplay”। আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে, ক্লাবটির বর্তমান সভাপতি রোদাবা জামান আদৃতা বলেন, “ডিপার্টমেন্ট অব উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ কালচারাল এন্ড ফিল্ম ক্লাব বরাবরই এর কার্যক্রমে নতুন নতুন সংযোজন এনেছে, যা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে দৈনন্দিন জীবনের গদবাঁধা কাজকর্ম থেকে একটুখানি বিরতি, আনন্দ আর প্রাণের সঞ্চারের উত্থান করে এসেছে। আর তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন; যেখানে শিক্ষার্থী ভিন্ন আঙ্গিকে ডিপার্টমেন্ট এর একাডেমিক বোঝাপড়াকে বিনোদনের মাধ্যমে তুলে ধরার সুযোগ পাবে, এই দুইয়ের মেলবন্ধন আসলে প্রমাণ করবে শিক্ষার্থীরা নিজ জীবনে একাডেমিক উপলব্ধিকে কতটা সৃজনশীল উপায়ে প্রতিফলন করতে সক্ষম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে নিবন্ধিত প্রতিযোগীরা যেকোনো চলচ্চিত্রের একটি চরিত্রের কসপ্লে (Cosplay) রূপে মঞ্চে উপস্থিত হবেন। প্রতিটি অংশগ্রহণকারী ২ মিনিট সময় পাবেন, যার মাধ্যমে তারা তুলে ধরবেন কেন এবং কীভাবে সেই চরিত্রটি তাদের নিজস্ব নারীবাদী দৃষ্টিভঙ্গি (Feminist Lens) ও চিন্তার সাথে সংযোগ স্থাপন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর বিচারিক মূল্যায়নে সেরা ৩ জন পারফর্মারকে প্রদান করা হবে বিশেষ ক্রেস্ট এবং সার্টিফিকেট।
একই সাথে বর্তমান কমিটির এটিই হতে যাচ্ছে সমাপনী আয়োজন, ইতোমধ্যে বর্তমান কার্যনির্বাহী পরিষদ, International Day for the Elimination of Violence against Women শিরোনামে প্রতিযোগিতা, বসন্ত আগমনী উৎসব, “অপরাজিতা” শিরোনামে ম্যাগাজিন প্রকাশনা, কলতান ১.০, মেঘের কোলে রোদ হেসেছে’সহ আরও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন করে প্রশংসিত হয়েছে। আগামী রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৫০৩০ নম্বর কক্ষে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠানের পরপরই সংগঠনটির পরবর্তী কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হবে।
চলচ্চিত্রে অন্তর্নিহিত নারীবাদী চিন্তার এই সৃজনশীল মঞ্চে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের নিজস্বতা ধারণের দায়িত্ব তুলে দিতে চায় পরবর্তীদের কাঁধে।