মাগুরা ২ আসন থেকে এনসিপির পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মো: তারিকুল ইসলাম (খাজা তারিক)। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতিকে লড়তে মাগুরা ২ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো: তারিকুল ইসলাম (খাজা তারিক)৷ বুধবার নেতা কর্মীদের সাথে নিয়ে মাগুরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম তুলেন তিনি। ফরম তোলা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খাজা তারিক বলেন –
আজ ২৪ ডিসেম্বর, আমি গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের সঙ্গে আমার নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এটি শুধু একটি ফরম তোলার ঘটনা নয়—এটি আমার এলাকার মানুষের আশা, আকাঙ্ক্ষা ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উচ্চারণ।
আমি রাজনীতিতে এসেছি ক্ষমতার জন্য নয়, এসেছি মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য। এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—যেখানে রাজনীতি হবে সেবা, লোভ নয়। আমার এই পথচলায় আমি আমার এলাকার সাধারণ মানুষ, তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ ও প্রবাসীদের সমর্থন প্রত্যাশা করি। ইনশাল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
আমি বিশ্বাস করি— বাংলাদেশ বদলাবে, রাজনীতি বদলাবে, আর সেই পরিবর্তনের সূচনা হবে জনগণের সচেতন ভোটের মাধ্যমে। আপনাদের দোয়া চাই।
ইনশাল্লাহ, জনগণই হবে আমার শক্তি।