জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাগুরা জেলার অধীনে শালিখা থানা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
এ সময় সংগঠনটির মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাসেল মজুমদার সহ সদস্য সচিব সুলতান হোসেন সিনিয়র যুগ্ম আহবায়ক খাজা তারিক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ছাত্র শক্তির নেতা কর্মীরা।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী বলে জানান বক্তারা।
এক শুভেচ্ছা বক্তব্যে এনসিপি মাগুরা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাজা তারিক বলেন- নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগকে কাজা লাগাতে একতা এবং ঐক্যের কোন বিকল্প নাই। আশা করি এনসিপির শালিখা থানা শাখার মতো দেশের প্রতিটি থানায় কমিটি হবে এবং এনসিপির কার্যালয় চালু হবে।
![]()