খ্রিস্টান ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছায় সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়েছেন এনসিপির মাগুরা জেলার আহ্বায়ক মোঃ রাসেল মজুমদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন –
“শান্তি, মৈত্রী আর মানবিকতার জয়গান গেয়ে ফিরে এলো পবিত্র বড়দিন। এই বিশেষ দিনে আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, আমাদের দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। বড়দিনের এই আলো প্রতিটি ঘরে বয়ে আনুক সাম্য ও ন্যায়ের বার্তা। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ বড়দিন!”
বড়দিনের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই-বোনসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যিশু খ্রিস্টের শান্তির বাণী আমাদের সবার জীবনে ভালোবাসা ও সম্প্রীতি বয়ে আনুক।
আসুন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। সবার জীবন আনন্দ ও সুস্বাস্থ্যময় হোক।”