ক্রীড়া মন্ত্রণালয়ে সত্যি কি আলাদ্বীনের চেরাগ আছে?

ক্রীড়া মন্ত্রণালয়ে সত্যি কি আলাদ্বীনের চেরাগ আছে?আসিফ নজরুলের মতো অত্যন্ত মেধাবী একজন মানুষকেও কেনো ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে? উনার কাঁধে তো আরও অনেক গুরু দায়িত্ব? এতো দায়িত্বের ভীড়েও কেনো ক্রীড়া মন্ত্রণালয়েরর দায়িত্ব নিতে হবে? টুইস্ট টা এখানেই!

নাজমুল পাপনের কথা মনে আছে? অনেকেই বলতো বাংলাদেশের রাষ্ট্রপতির অফার করলেও পাপন বিসিবি ছাড়বে না কারণ বিসিবিতে আলাদ্বীনের চেরাগ তথা টাকার খনি আছে!
আসিফ মাহমুদ কি তবে নিরাপদ ও আস্থাভাজন কারও কাছেই দায়িত্ব দিয়ে গেলেন?

অনেকেই বলেন বাংলাদেশের আর দশটা মন্ত্রণালয়ের চেয়েও বেশি টাকা ক্রীড়া মন্ত্রনালয়ে! কিন্তু কিভাবে? কোথেকে আসে সেই টাকা? কারণটা সবাই জানেন। বদলে যাওয়া পৃথিবীর বদলে যাওয়া সিস্টেম। পৃথিবীতে যতো বেটিং কোম্পানি আছে তাদের মেইন টার্গেটই থাকে প্রতিটি দেশের ক্রীড়া মন্ত্রণালায়। বেটিং কোম্পানি রান করতে গেলে ক্রীড়া মন্ত্রনালয় হাতে রাখা লাগে! পত্রিকার হিসেবে বাংলাদেশে অনলাইন বেটিং ইউসার সংখ্যা ৫০ লাখ। গড়ে প্রতিদিন ১০০০ টাকার বেট করে লস করলে বেটিং কোম্পানির দিনে কতো লস? ৫০ লাখ x ১০০০!
২ টাকা লস করলেই সংখ্যাটা ১ কোটি! মানে বিলিয়ন ডলারের হিসেব এমনকি ট্রিলিয়ন ডলারের হিসেব আসবে মাসে!

পাপন কি পেরেছিলো বেট কোম্পানি বন্ধ করতে? আসিফ মাহমুদ পেরেছে? আসিফ নজরুল পারবে? বলে রাখা ভালো আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক ভাবে পঙ্গু হওয়ার অন্যতম কারণ ছিলো এসব অনলাইন বেটিং বন্ধ করতে না পারার ব্যর্থতা। মাসে বিলিয়ন ডলার বিদেশে চলে যেতো। এড়া জানতোই না কিংবা জেনেও না জানার ভান করতো। আসিফ মাহমুদ ১৬ মাসে কেনো বেটিং সাইট বন্ধ করতে পারলো না?

কিংবা আসিফ নজরুল কি সামনের ২ মাসে বন্ধ করতে পারবে?
যদি পারেন তাহলে সেটা হতে পারে অবিশ্বাস্য ব্যাপার। আমার বিশ্বাস আসিফ নজরুল পারবেন৷ আর যদি না পারেন তাহলে ধরে নিবেন আলাদ্বীনের চেরাগই সত্য! দেশের মঙ্গলের জন্য সকল বেটিং সাইট বন্ধ করা হোক। কিংবা জামাতে ইসলামী চাইলে তাদের নির্বাচনী ইশতেহারে এই ওয়াদাটা রাখতে পারে যে তারা ক্ষমতায় আসলে দেশ থেকে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করে দেয়া হবে। আওয়ামী লীগ পারেনি, অন্তর্বর্তীকালীন সরকার পারেনি, বিএনপিও পারবে বলে মনে করি না৷ একমাত্র ইসলামী দল সেটা জামাত সহ সকল ইসলামি দলের জোট যদি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে সম্ভব হতে পারে! না হলে ঐ আলাদ্বীনের চেরাগই চিরন্তন প্রমাণিত হয়ে যাবে।

#Bangladesh #trending #viral